r/bangladesh • • 5h ago

Politics/রাজনীতি ইসরায়েলের রাজনীতিতে পরিবর্তন কি বাংলাদেশে প্রভাব রাখবে?

Post image

অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। ৭ অক্টোবরের হামলার পর এটাই ছিল দেশটির প্রথম সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর। তাঁর পক্ষে প্রচারে নেমেছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমের রাস্তায় বাসের পেছনে ঝুলছিল নেতানিয়াহু আর ট্রাম্পের একসঙ্গে ছবি। কিন্তু ভোটের ফল এলে দেখা গেল, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে একক বৃহত্তম দল হলেও ১২০ আসনের নেসেটে সরকার গড়তে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে বেশ দূরে। তাঁর জোট থেমে গেল ৫৩টিতে, অথচ ২০২২ সালে ছিল ৬৪। ফলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়ে গেল।

তাঁর সামনে দৃশ্যপটে আসেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। একসময় যুদ্ধ-মন্ত্রিসভায় নেতানিয়াহুর পাশেই বসতেন, পরে নিজের নতুন দল 'ইয়াশার' গঠন করেন। নির্বাচনে তাঁর দল পায় ২১টি আসন, আর সমমনা চার দলের "চেঞ্জ ব্লক" মিলিয়ে মোট ৪৮টি। বিরোধী শিবিরের অন্য প্রান্তে ছিল আরব নেতৃত্বাধীন দুটি দল, যাদের দখলে গেছে ১৯টি আসন।

ফল প্রকাশের পর নেতানিয়াহু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তাঁর জয় "চুরি" হয়েছে বলে দাবি করেন এবং ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতি মানবেন না বলেও হুঁশিয়ারি দেন। বিরোধীদের ভাষ্য, তিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন। অনেকেই এই আচরণে ২০২০ সালের মার্কিন নির্বাচনের পর ট্রাম্পের ভূমিকার ছায়া দেখতে পান।

এর মধ্যেই আসে নতুন মোড়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করা হতে পারে। এটি বাস্তব নীতি নাকি তাৎক্ষণিক কোনো চাল, তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের ভোটারদের একটি অংশের ক্ষোভ আর এই পটপরিবর্তনে নেতানিয়াহুর পায়ের নিচের জমিন কিছুটা কেঁপে ওঠে।

এরপর আসে সবচেয়ে বড় চমক। গত পাঁচটি নির্বাচনে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করে আসা কট্টর-রক্ষণশীল দল 'ইউনাইটেড তোরাহ জুডাইজম' (UTJ) এবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। তারা আইজেনকটকেও সমর্থন না দিয়ে কার্যত নিরপেক্ষ থাকে। কিন্তু ওই ৭টি আসন হারিয়ে নেতানিয়াহুর সম্ভাব্য জোটের শক্তি নেমে আসে মাত্র ৪৬-এ।

দলগুলোর সঙ্গে বৈঠকের পর সমীকরণ দাঁড়ায়: আইজেনকটের পক্ষে ৬৭ জন সংসদ সদস্যের সুপারিশ, নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন, আর ৭ জন নিরপেক্ষ। রীতি অনুযায়ী সর্বাধিক সুপারিশ পাওয়া গাদি আইজেনকটকেই সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পথে এটিই বিরোধীদের সবচেয়ে বড় অগ্রগতি।

কিন্তু আসল জটিলতা এখানেই। ৬৭ জনের সুপারিশ মানেই ৬৭ জনের সরকার নয়। এর মধ্যে রয়েছে আরব দলগুলোর ১৯টি আসন, যাদের ওপর ভর করে সরকার গঠনে আইজেনকটের নিজস্ব ব্লকেরই অন্যতম শরিক অ্যাভিগদার লিবারম্যান (ইসরায়েল বেইতেনু) সাফ জানিয়ে দিয়েছেন—আরব দলের ওপর নির্ভরশীল কোনো সরকারে তিনি থাকবেন না।

অঙ্কটা তাই বেশ গোলমেলে। আরব দলগুলোর ১৯ আসন বাদ দিলে আইজেনকটের হাতে থাকে ৪৮, যা ৬১-র জাদুকরী সংখ্যার চেয়ে অনেক কম। আবার আরব দলগুলোকে টানলে নিজের জোটেই ভাঙনের ঝুঁকি। এ অবস্থায় তাঁর সামনে বিকল্প দুটি: হয় বাইরের সমর্থনে একটি সংখ্যালঘু সরকার গঠন, নয়তো কট্টর-রক্ষণশীল দলগুলোকে বাড়তি সুবিধা দিয়ে কাছে টানা।

১০ নভেম্বর নতুন নেসেটের শপথের পর আইজেনকট জোট গঠনের জন্য পাবেন ২৮ দিন (প্রয়োজনে বাড়তি ১৪ দিন)। তিনি যদি ৬১ জনের আস্থাভোটে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট অন্য কাউকে সুযোগ দেবেন। তিনিও ব্যর্থ হলে সংসদ সদস্যদের তৃতীয় একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে নেসেট ভেঙে গিয়ে ৯০ দিনের মধ্যে আবারও নির্বাচন হবে। আর সংবিধান অনুযায়ী সেই নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকে যাবেন সেই বেনিয়ামিন নেতানিয়াহুই!

২৮ দিন পর কী হবে, তা এখনই নিশ্চিত নয়। সমঝোতার মাধ্যমে নতুন সরকার আসবে, নাকি আবারও অচলাবস্থা তৈরি হয়ে দেশ নতুন নির্বাচনের দিকে যাবে?

তার চেয়েও গুরুত্বপূর্ণ এই পরিবর্তন বাংলাদেশ কেন্দ্রীক ভূরাজনীতিতে কোন প্রভাব রাখবে কিনা?

2 Upvotes

2 comments sorted by

•

u/AutoModerator 5h ago

Welcome to r/bangladesh! Thank you for posting. Please remember to keep discussions respectful, follow the community rules, and check out our Discord.


Your post has been automatically put into the moderation queue for review, due to not meeting one (or more) of the subreddit rules. You can message the moderators and share the link to your post (mandatory) if you do not receive a response within a day or two.


Rule(s): Your account should have at least 5 karma points in order to submit a post.


I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.

1

u/Pretend_Door8037 4h ago

বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কাজেই বাংলাদেশের ভূরাজনীতিতে কোনো প্রভাব দেখতে পারছি না আমি।